আওয়ামী লীগ ভেঙে যাবে: ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৬

রাষ্ট্রক্ষমতায় না থাকলে দল হিসেবে আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘চরকির মতো আওয়ামী লীগের চারপাশে বিপদ ঘুরপাক করছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা হারালে কয়েক দফা ভাঙনের মুখে পড়বে। দলটির তরুণ ও অপেক্ষাকৃত কম দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব গত ১৫ বছরের সীমাহীন অত্যাচার, নিপীড়ন, অর্থপাচার ও লুটপাটের দায় নিয়ে রাজনীতি করতে চাইবে না।’

শুক্রবার (২৯ সেপ্টেমবর) বিকালে সরকার পতনের এক দফা দাবি আদায়ে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মালিবাগ মোড়ে এনডিএম কর্তৃক আয়োজিত ‘ছাত্র-শ্রমিক পদযাত্রা’ শুরুর প্রাক্কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনডিএমের ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক মো. শাহাদাত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমানসহ এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্য নেতারা এবং যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী