দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেরে নিয়েছে সরকার: বাবলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৩, ১৫:০২আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৫:০২

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল বলেছেন, এই অবৈধ সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন। ‘মজলুম জননেতা মাওলানা ভাসানীর শিক্ষা দর্শনের আলোকে গণমুখী শিক্ষা চাই, শেখ হাসিনার দুঃসাশন হটাও শিক্ষা বাঁচাও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা, দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বাতিল এবং অবিলম্বে ডাকসুসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে’ এই সমাবেশ করা হয়।

শেখ রফিকুল ইসলাম বাবুল বলেন, ‘একতরফাভাবে এই অবৈধ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এখন সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ বললেই চলে। ছাত্র আন্দোলন নেই, ছাত্রদের দাবি-দাওয়া নিয়ে কোনও কথা বলার অধিকার নেই। সমগ্র দেশের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে এই সরকার। এই সরকারের হাত থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যন্ত রেহাই পাচ্ছে না।’

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দেশের ছাত্র-যুবকরা যেন আন্দোলন করতে না পারে, দেশ যেন মেধাশূণ্য হয়ে যায়, রাজনীতিশূণ্য হয়ে যায় তারই একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ছাত্র রাজনীতিকে অনেক দূরে রাখা হয়েছে। দেশের ছাত্র-যুবকরা যাতে নেতৃত্ব দিতে না পারে তার জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারকে বলবো, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তুলুন। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। ছাত্র সংসদের নির্বাচন দিন।’

ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহম্মেদ শাকিলের সভাপতিত্বে সমাবেশে আরও ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী