‘সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১৫:১০আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৫:৩৬

সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা সুচিন্তিতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে বলে মন্তব্য করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের ‘চক্রান্ত’ রুখে দেওয়া আহ্ববানে এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতাসহ তাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)।

দিলীপ বড়ুয়া বলেন, ‘শেখ হাসিনার সরকারকে আজ অস্থিতিশীল করার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। এতে করে সবকিছু জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা সুচিন্তিতভাবে এটা করছে। তাই জনগণকে এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। যাতে শেখ হাসিনার সরকারকে অস্থিতিশীল করতে না পারে।’

তিনি বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়। এই শান্তিপূর্ণ নির্বাচনে যারা তথাকথিত গণতন্ত্রের নামে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা মানবজাতির জন্য নতুন কলঙ্ক।’ তিনি স্বাধীন ফিলিস্তিনের প্রশ্নে ভূমিকা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সাম্যবাদী দলের ঢাকা মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য সাইমুম হকের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন– দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাহিদ আহমেদ, অ্যাডভোকেট বীরেন সাহা, সুলতান বিশ্বাস, সুনীল শীল প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী