গায়ের জোরে একতরফা নির্বাচন করলে ভুল করবে সরকার: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ১৬:৫৭আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৭:০৪

সরকারের পদত্যাগ এবং গ্রেফতার-নির্যাতন বন্ধের দাবিতে চলমান আন্দোলন-সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রবিবার (১২ নভেম্বর) বিকাল মিছিলটি কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে বিজয়-৭১ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, ‘অতীতের স্বৈরাচাররা সবাই জনবিচ্ছিন্ন হয়ে একতরফা নির্বাচন করেছে। সেসব নির্বাচনের আগে বিরোধী দলকে দমন-নিপীড়ন করে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এর মাধ্যমে স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি।’

গত কয়েক দিনে ১০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শনিবার আন্দোলনরত জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা এবং আজ জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলামকে সাদা পোশাকে তুলে নিয়ে গেছে ডিবি। এর দ্বারা প্রমাণিত হয়, সরকার অস্থির হয়ে গেছে।’

মজিবুর রহমান মন্জু বলেন, ‘একতরফা নির্বাচন করার মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে গায়ের জোরে একতরফা নির্বাচন করলে বড় ভুল করবে সরকার।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও ছিলেন– দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, বিএম নাজমুল হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক