দলীয় মনোনয়ন বিক্রি শুরু করছে জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৩, ১৮:৫৮আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৯:০২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বিক্রি কার্যক্রম শুরু করছে হাসানুল হক ইনু’র নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) এ ফরম বিতরণ ও জমা দান কার্যক্রম চলবে। নির্ধারিত ফি ৫ হাজার টাকা দিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বা অনলাইনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগামী ২৩ নভেম্বর জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন বোর্ড, নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটি গঠিত হয়। দলীয় সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিরীন আখতার, অ্যাড. রবিউল আলম, মোশাররফ হোসেন, অধ্যাপক. ড. ম. আনোয়ার হোসেন, আফরোজা হক রীনা, মীর হোসাইন আখতার, রেজাউল করিম তানসেন, নুরুল আকতার, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নাইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন ও ওবায়দুর রহমান চুন্নু।

জাসদের দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হয়েছেন দলীয় সভাপতি হাসানুল হক ইনু, সদস্য সচিব হয়েছেন শিরীন আখতার এবং অন্য সদস্যরা হলেন এড. রবিউল আলম, মোশাররফ হোসেন, আফরোজা হক রীনা, মীর হোসাইন আখতার ও নাদের চৌধুরী।

নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক করা হয়েছে মোশাররফ হোসেনকে। সদস্য সচিব মীর হোসাইন আখতার এবং সদস্যরা হলোন নুরুল আকতার, শহীদুল ইসলাম, শফিউদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, উম্মে হাসান ঝলমল, নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, সাখাওয়াত হোসেন রাংগা, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, অ্যাড. সাদিক হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুল হাই মাহাবুব, মো. খালিদ হোসেন, আবদুল আলীম স্বপন, মো. নুরুন্নবী, গোলাম মারুফ মনা, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন বাবুল, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, কুমারেশ রায়, স ম আবদুল মালেক, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন ও সহ-দফতর সম্পাদক প্রকৌশলী হারুন-অর-রশিদ সুমন।

নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটি

অ্যাড. রবিউল আলমকে আহ্বায়ক করে নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করেছে দলটি। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, শিরীন আখতার, অধ্যাপক. ড. ম. আনোয়ার হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু ও জিয়াউল হক মুক্তা।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
‘গণভোট’ আয়োজনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : জাসদ 
বাম মোর্চার মিছিলে পুলিশের লাঠিচার্জ, গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ
সিপাহিজনতার অভ্যুত্থান দিবস পালন করলো জাসদ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম