দালাল চেনার সুযোগ জনগণের সামনে এসেছে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৬:০৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৬:০৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সরকার রাজনীতিকে তামাশায় পরিণত করছে। নাম সর্বস্ব দল যাদের নেতা নেই, কর্মী নেই— তারা আজ  নির্বাচন করছে। আবার বিরোধী দলও হতে চায়। তিনি বলেন, ‘দালাল ও রাজনৈতিক নেতৃত্ব চেনার সুযোগ জনগণের সামনে এসেছে। এখনই সময়, কারা দেশপ্রেমিক আর  কারা দালাল সেটা চিহ্নিত করার।’

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর সপ্তম দফায় ডাকা  ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ।

সোমবার (২৭ নভেম্বর) পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন,  নাইটিঙ্গেল মোড়, বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

মিছিল শেষে সমাবেশে নুর বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতিকে জুয়া খেলায় পরিণত করেছে। সাকিবের মতো জুয়াড়িরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায়। সাকিব, ফেরদৌস কীভাবে আওয়ামী লীগের মনোনয়ন পায়? দুঃখজনক ও দুভার্গ্য সামাজিকভাবে পরিচিত কিছু মানুষ সুবিধার জন্য শ্রেফ আওয়ামী লীগের নগ্ন দালালি করছে ও ব্যবহৃত হচ্ছে।’

জনগণের আস্থা রাখার মতো একটা প্রতিষ্ঠানও রাখেনি মন্তব্য করে নুর বলেন, ‘সব জায়গায় দৃর্বত্তায়ন, দলীয়করণ করেছে। বিচার বিভাগ আজকে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি অবিচার করছে। আইজিপির ভাই, প্রধান বিচারপতির ভাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছে।’

নুরুল হক নুর বলেন, ‘জনগণকে বলবো, হতাশ হওয়ার কিছু নেই। পৃথিবীর বহু দেশে স্বৈরাচাররা শাসন করেছে, আবার নির্মম পতনও হয়েছে। সরকার কম্বোডিয়া-মার্কা নির্বাচন করতে চাচ্ছে। বাংলাদেশে কম্বোডিয়া-মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণ সেই নির্বাচনকে নির্বাসনে পাঠাবে। প্রশাসনের ভাইদের বলবো, খেলা চলছে ফ্যাসিবাদ বনাম জনগণ। আপনারা এর মধ্যে আসবেন না।’

মিছিলে উপস্থিত ছিলেন— গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী