সিইসি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন: সুব্রত চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১৭:০৫আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৭:০৫

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো করে বক্তব্য দিচ্ছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সফল করতে বুধবার (২৯ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করে তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে দল দুটি।

সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আপনারা দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো করে বক্তব্য দিচ্ছেন। হাবিবুল আউয়াল, আপনি শপথ ভঙ্গ করেছেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখন জনগণকে আতঙ্কিত করছেন, ভয় দেখাচ্ছেন, আপনি শপথ ভঙ্গ করায় আমরা আপনার পদত্যাগ দাবি করছি।’

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা, হাত এসে পড়েছে। তারা থাবা বিস্তার করে রেখেছে। দেশের অর্থনীতি, ভবিষ্যৎসহ অনেক কিছু রক্ষা করতে হলে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে।’

তার ওই বক্তব্যের প্রেক্ষিতে সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশ থেকে গণতন্ত্র ও ভোটাধিকার নির্বাসনে পাঠিয়েছে কর্তৃত্ববাদী  শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র হত্যাকারী হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।’

সরকারের পদত্যাগ দাবি করে গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার নির্বাচনের নামে এমন এক খেলার আয়োজন করেছে, যেখানে তারাই রেফারি তারাই খেলোয়াড়, কোনও প্রতিপক্ষ নেই। সুতরাং, এখানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনও সুযোগ নেই।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি