কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে হেফাজতের বিক্ষোভ শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ২০:৪১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২০:৪১

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (৮ ডিসেম্বর) বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম। সেদিন বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করবে সংগঠনটি। বুধবার (৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

হেফাজত জানিয়েছে, বুধবার সকালে রাজধানী ঢাকার মিরপুরে জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মিলনায়তনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের নায়েবে আমির মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

বৈঠকে শুক্রবার বিকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সব কারাবন্দি আলেমের মুক্তি, হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয় বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বলা হয়, দীর্ঘদিন যাবত মাওলানা মামুনুল হক-সহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন, সে ক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। যেসব আলেম ইতোমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশির ভাগ দিন হাজিরার জন্য তাদেরকে এক আদালত থেকে আরেক আদালতে ঘুরপাক খেতে হচ্ছে। এছাড়া অনতিবিলম্বে বিনাশর্তে মাওলানা মামুনুল হক-সহ সব কারাবন্দি আলেমের মুক্তি এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বৈঠক থেকে জোর দাবি জানানো হয়েছে।

বৈঠকে বলা হয়, ধর্মীয় মতাদর্শ ও ইসলামী রীতিনীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক ফ্রি মিক্সিং শিক্ষা পদ্ধতি বন্ধ করে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সহশিক্ষার এই ধারা পরিবর্তন করে স্বতন্ত্র ধারার প্রবর্তন করতে হবে। একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের উৎকর্ষতার যুগে বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রযুক্তিগত পরিবর্তনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালক বলে বিশ্বাস করা হয়। সেখানে আমাদের শিক্ষকদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ না দিয়ে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না।

সভায় আরও উপস্থিত ছিলেন— মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা লোকমান মাজহারী, মুফতী মাসউদুল করীম, মুফতি জাকির হোসাইন কাসেমী,মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী কিফায়েতুল্লাহ আজহারী প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী