জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়া ও নির্বাচনের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যেন সভা-সমাবেশ করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচন কমিশনের (ইসি) চিঠি পাঠানোর পাঁয়তারার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
সোমবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, সভা-সমাবেশ করার স্বাধীনতা খর্ব করে ইসি কার্যত সরকারের প্রহসনের নির্বাচন সম্পর্কে জনগণের সমালোচনার কণ্ঠরোধ করতে উদ্যত হয়েছে। সংবিধানের দোহাই দিয়ে চলা ক্ষমতাসীনরা জনগণের ক্ষমতা দেখে ভীত হয়ে পড়েছে।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন এই ফ্যাসিস্ট সরকারের আরেকটি হাতিয়ার ছাড়া আর কিছু নয়।









