পেঁয়াজের দাম বাড়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৪

হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানায় দলটি।

সোমবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ বলেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। একদিনের ব্যবধানে পেঁয়াজের কেজি ২২০ টাকা ছাড়িয়েছে। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা করে বিক্রি হতো।’

সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, দেশে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। তারপরও এভাবে রাতারাতি এ পণ্যের মূল্যবৃদ্ধি দেশবাসীর কাছে রহস্যজনক। সরকার সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করেছে।’

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে যৌক্তিক কোনও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে মজুতদারদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় দাম বেড়ে গেছে। অতি মুনাফাখোর ব্যবসায়ীরা সরকারদলীয় লোকজনের মদদে কারসাজি করে জনগণের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।’

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান