সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বাংলাদেশ কংগ্রেসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:২৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ কংগ্রেস। শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে সংবাদ সম্মেলন করে এই শঙ্কা কথা জানান দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, ‘নির্বাচনে শেষ পর্যন্ত থাকলে আমাদের মাধ্যমে সরকারে একতরফা নির্বাচনের বৈধতা হাসিল হবে। দৃশ্যত মনে হচ্ছে, ক্ষমতাসীন দল আমাদের দলীয় জোটের প্রার্থীদের কোনও মূল্যায়ন করছে না।’

তিনি অভিযোগ করেন, ‘সরকার তার ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করতে বানরের রুটি ভাগের মতো সংসদের আসন ভাগাভাগি করছে। তাতে নির্বাচন সুষ্ঠু হবে না বলে আমরা আশঙ্কা করছি। জাতির বৃহত্তর স্বার্থে যে কোনও মুহূর্তে আমরা আমাদের সময়োপযোগী সিদ্ধান্ত জানাবো।’

এ সময় আরও ছিলেন– দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল মোর্শেদ, প্রচার ও প্রচারণা সম্পাদক কামরুজ্জামান বাবলু, কৃষি ও খাদ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ খান প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী