নতুন জটিলতায় গণতন্ত্রী পার্টি, ইসিকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:০১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:০৩

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ১৪ দলের শরিক দল গণতন্ত্রী পার্টি দুই ভাগে বিভক্ত হওয়ায় নতুন জটিলতায় পড়েছে। দলটির দুই অংশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ জন প্রার্থী দিলেও তাদের প্রার্থিতা বাতিল করেছে ইসি। উল্টো নিবন্ধন বাতিলের জন্য উভয় অংশকে শোকজ করা হয়েছে। এমতাবস্থায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নিবন্ধন বাতিলের বিষয়ে শুনানি করতে চেয়েছে একাংশ, অপর অংশ করেছে আদালতে রিট।

জানা গেছে, ১৬ ডিসেম্বর (শনিবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি চিঠি পাঠিয়েছে গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন অংশ। আরশ আলীর নেতৃত্বাধীন অংশের করা রিটটি আজ সোমবার (১৮ ডিসেম্বর) শুনানি হতে পারে বলে ধারণা হচ্ছে।

এ বিষয়ে ডা. শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গত ১২ ডিসেম্বর দুটি পৃথক চিঠির পরিপ্রেক্ষিতে তার দাখিল করা আবেদন ও কমিটি মঞ্জুরসহ গণতন্ত্রী পার্টির নিবন্ধন বাতিলের বিষয়ে শুনানি প্রদানে ইচ্ছার কথা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে গণতন্ত্রী পার্টির সব বৈধ প্রার্থীদের মনোনয়ন বহালের জন্য চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতে নিবন্ধিত অনেক দলে ভাঙ্গন দেখা দিলেও নিবন্ধন বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে গণতন্ত্রী পার্টির ক্ষেত্রে কেন এমনটি হচ্ছে, তা বুঝতে পারছি না। এই জটিলতায় এবার নির্বাচনের আমাদের প্রার্থীদের অংশগ্রহণও আটকে গেলো।

প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১২ ডিসেম্বর কমিশন থেকে জানিয়েছেন যে, বিগত ২৫ জুলাই আমাদের দাখিলকৃত আবেদন ও কমিটি না-মঞ্জুর হয়েছে এবং নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুনানির জন্য ১৫ দিনের সময় দিয়েছেন, আমরা শুনানি করতে ইচ্ছুক। যেহেতু এই ১৫ দিন সময়ের মধ্যে প্রতীক বরাদ্দ হয়ে যাবে, সেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির যে সব প্রার্থীর মনোনয়ন রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই করে বৈধ প্রার্থী ঘোষণা করে প্রতীক বরাদ্দের জন্য পত্র দেওয়া হয়েছে, সেসব বৈধ প্রার্থীর প্রার্থিতা বহাল রেখে প্রতীক বরাদ্দ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টিকে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। 

‘ন্যায় বিচারের স্বার্থে’ বিষয়টি বিবেচনা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টি কর্তৃক মনোনীত (ব্যারিস্টার আরশ আলী ও ডা. শাহাদত হোসেন কর্তৃক স্বাক্ষরিত) বৈধ সব প্রার্থীর প্রার্থিতা বহাল রাখার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আরশ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণতন্ত্রী পার্টির দুটি কমিটিই না-মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আমরা আদালতে গেছি। আমি অসুস্থ থাকায় বেশি কিছু বলতে পারবো না।’

জারি করা গণবিজ্ঞপ্তি

এদিকে, ঢাকা-৮ আসনে গণতন্ত্রী পার্টির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ও ঢাকা-৫ আসনে দলটির প্রার্থী হাফিজুর রহমান মিন্টুর প্রার্থিতা বাতিল নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয় ১৫ ডিসেম্বর। তার আগে ১২ ডিসেম্বর গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির অনুমোদিত কোনও কমিটির অস্তিত্ব না থাকায় ওই পার্টির মনোনয়নে দাখিলকৃত সব মনোনয়নপত্র বাতিল করতে রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

ইসির উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দল গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের পৃথকভাবে দাখিল করা কমিটি কমিশন না-মঞ্জুর করছে। সুতরাং গণতন্ত্রী পার্টির রাজনৈতিক দলের অনুমোদিত কোনও কমিটি বিদ্যমান নেই।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক