সাহস থাকলে ঠেকান, আমরা রাস্তায় নামবো: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:২৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:২৫

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, কোনও শক্তি, কোনও দমন-পীড়ন আমাদের লড়াইকে থামাতে পারবে না। আপনাদের যদি সাহস থাকে ঠেকান, আমরা রাস্তায় নামবো। আমাদের কর্মীরা দেশপ্রেম নিয়ে রাস্তায় নামবে। আপনাদের কথায় আমরা ভয় পাই না।

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে এবং এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো ডাকা হরতালের সমর্থনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘এই দেশ লাখ লাখ মানুষের রক্ত দিয়ে তৈরি। এ দেশে জনগণের কর্তৃত্ব ফিরিয়ে আনতে হবে। সেটা করতে হলে প্রয়োজন সরকারে বিদায় এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। এই রাষ্ট্র ব্যবস্থা, এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থা বদল করে দেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। এর জন্য গণতন্ত্র মঞ্চ লড়াই করছে।’

লড়াই চলবে জানিয়ে তিনি বলেন, ‘দেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটের অধিকার, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, সুযোগের সমতা। সেই লড়াই চলবে।’

গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ যুগপৎ ধারায় ৩৯টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। এর বাইরেও ৬৩টি রাজনৈতিক দল নির্বাচন যাচ্ছে না। প্রতিদিন তারা জনগণকে নির্বাচন বয়কটের আহ্বান জানাচ্ছে। এই নির্বাচন তামাশার, দেশের নাগরিক এবং দেশের বিরুদ্ধে। মানুষ তাতে সাড়া দিয়েছে।’

ট্রেনে আগুন দেওয়ার ঘটনা নিয়ে সাকি বলেন, ‘আজ সকালে আমরা দেখলাম, তেজগাঁওতে চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে। সেখানে আগুনে পুড়ে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, এ রকম নাশকতার সঙ্গে চলমান আন্দোলনের কোনও সম্পর্ক নাই। তারা (সরকার) নাশকতা করে আন্দোলনকে কালিমালিপ্ত করতে চায়।’

তিনি বলেন, ‘সরকার বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে আন্দোলন দমন করতে চায়। এটা আমরা আগেই বলেছি। এখন সরকারের কৃষিমন্ত্রীও বলেছেন, তারা ভেবেচিন্তে পরিকল্পিতভাবে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের জেলে রেখেছেন। তাদের জেলে না রাখলে এখন যে হরতাল-অবরোধে গাড়ি চলে সেটা নাকি চলতো না।’

জাতীয় পার্টিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান বললেন, ভিক্ষার সিট নিয়ে নির্বাচন করেন না। তার কয়েক ঘণ্টা পরে আমরা দেখলাম ২৬টি আসন সমঝোতা করে তারা নির্বাচনে গেছেন। জিএম কাদের সাহেবকে জাতির কাছে বলতে হবে, এই ২৬টি আসন কী ভিক্ষার?’ 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘নির্বাচন কমিশন একটা পরিপত্র দিয়েছে। সেটাকে ধরে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা পুরোপুরি বেআইনি। এটা সংবিধান বহির্ভূত একটা নিষেধাজ্ঞা। তাদের যেমন ভোট চাওয়ার অধিকার আছে, আমাদেরও নির্বাচনের বিরোধিতা করার নাগরিক অধিকার আছে। নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনও ধরনের প্রজ্ঞাপন জারি করে মুক্তিকামী মানুষের অধিকার বন্ধ করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, অনতিবিলম্বে এই নিষেধাজ্ঞার পরিপত্র প্রত্যাহার করুন।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘নির্বাচনের তফসিল বাতিল করুন। জনগণ এই নির্বাচন মানবে না। আমরা জীবন দিয়ে হলেও নির্বাচন প্রতিহত করবো।’

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার বলেন, ‘আজ একটা পার্লামেন্ট বহাল রেখে আরেকটা সংসদ নির্বাচন হচ্ছে। এটা তো পাগলের রাজত্ব চলছে।’

এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

/এএজে/আরকে/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী