রাজধানীতে হরতাল সমর্থনে গণফোরাম-পিপলস পার্টির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮:০৩

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে  গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। তারা দাবি করে, অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। একইসাথে খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে।  সভা-সমাবেশসহ জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা যাবে না বলেও জানান তারা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে সকাল ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক, নয়া পল্টন, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শিল্পকলা একাডেমির সামনে দিয়ে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত মিছিল ও সমাবেশ করে তারা।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে ও গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণফোরাম তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। এসময় গণফোরাম ও  বাংলাদেশ পিপলস পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 /এএজে/এমএস/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম