‘আওয়ামী লীগ একটা ডাকাতের পার্টি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:২৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:২৫

গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন আওয়ামী লীগ একটা চোরের পার্টি। আমি বলবো আওয়ামী লীগ একটা ডাকাতের পার্টি। শেখ হাসিনা আওয়ামী লীগকে ডাকাতের দলে পরিণত করেছেন। এই ডাকাতরা গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এমনকি সেনাবাহিনীকে ধ্বংস করেছে।

তিনি বলেন, সবাইকে অপকর্মের সুযোগ দিয়ে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ অবৈধ ও জালিয়াতির নির্বাচন করাতে বাধ্য করছে। কিন্তু শেখ হাসিনা আপনি জানেন না জনগণ আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবে। ৭ জানুয়ারির পাতানো নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না।

রবিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে মিছিল শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে ও আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

সুব্রত চৌধুরী বলেন, শেখ হাসিনার পাতানো নির্বাচন নিয়ে জনগণ শঙ্কিত। কারণ আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে গিয়ে জনগণের সঙ্গে জোরজবরদস্তি করছে, নিপীড়ন-নির্যাতন করছে।

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির- চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, কো-চেয়ারম্যান পারভিন নাসের খান ভাষানী, মহাসচিব মো. আবদুল কাদের, গণফোরাম তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সানজিদ রহমান শুভ। সঞ্চালনা করেন গণফোরাম গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম