ইংরেজি নতুন বছরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন গণঅধিকারের রাশেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ২০:০১আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২০:০১

গণঅধিকার পরিষদের  সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমরা প্রধানমন্ত্রীকে অগ্রিম ধন্যবাদ দিতে পারি যে, তিনি টানা চতুর্থবারের মতো একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা তাকে আরও  ধন্যবাদ দিতে চাই যে, তিনি অবকাঠামোগত উন্নয়ন করেছেন। কিন্তু উন্নয়ন মানে কি শুধুই মেট্রোরেল, ব্রিজ, কালভার্ট? জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন কোথায়?’

সোমবার (১ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় কাকরাইল, সেগুনবাগিচা এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা লিফলেট বিরতণ ও গণসংযোগ করেন। পরে প্রেসক্লাবে সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন রাশেদ খাঁন। 

তিনি বলেন, ‘আমরা আজকে বছরের প্রথম দিনে আহ্বান করছি— দেশ ও জনগণের প্রতি ভালোবাসা থাকলে সংলাপে বসুন, সমঝোতায় আসুন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন, তখন আমরাও নির্বাচনে যাবো।’

৭ জানুয়ারি নির্বাচন হলে গণতন্ত্রের দাফন হবে জানিয়ে রাশেদ বলেন, ‘এবার ২৪ সালের একতরফা নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্রের দাফন করতে চায়। কিন্তু এদেশের জনগণ সেটি হতে দেবে না।’

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন— দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের