আওয়ামী লীগ ডামি পর্যবেক্ষকও এনেছে: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৪, ১৯:২৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:২৫

শুধু ডামি প্রার্থী আর ডামি দল নয়, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে আওয়ামী লীগ এবার রাষ্ট্রীয় বিপুল টাকা ব্যয় করে ডামি পর্যবেক্ষকও এনেছে বলে অভিযোগ করেছে এবি পার্টি। নির্বাচন বাতিলের দাবিতে ঢাকায় আয়োজিত মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে পার্টির নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, যেসব দেশে সাংবিধানিকভাবে গণতন্ত্র নেই, যারা নিজেরাই দুর্নীতি ও অনৈতিক আচরণের জন্য দণ্ডিত এবং নীতিগতভাবে ফ্যাসিবাদের সমর্থক— এরকম ডামি পর্যবেক্ষক এনে একটা জন-প্রত্যাখ্যাত নির্বাচনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা খুবই হাস্যকর এবং সরকারের দেউলিয়াত্বের নির্লজ্জ প্রমাণ।

এদিন বিকাল তিনটায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে একতরফা গণতন্ত্র ধ্বংসকারী প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে এই প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম