বিদেশিদের ভুয়া বিবৃতি প্রকাশ সরকার দেউলিয়াত্বের প্রমাণ: সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৪, ১৭:২৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৭:২৩

আওয়ামী লীগ সরকার শুধু দেশবাসীর সঙ্গে নয়, বিদেশিদের সঙ্গেও প্রতারণা করেছে মন্তব্য করে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে অভিনন্দনের নামে বিদেশিদের ভুয়া বিবৃতি প্রকাশ করে সরকার নিজেদের দেউলিয়াত্ব আবারও প্রমাণ করেছে। এই সরকার যাদের বিশ্বাসঘাতক হতে বাধ্য করেছে, তাদের সঙ্গেও প্রতারণা করেছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে পল্টনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রহসনের নির্বাচন বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে কালো পতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তিনি।

কালো পতাকা মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর নাইটিঙ্গেলের সামনে গিয়ে শেষ হয়।

ফরহাদ বলেন, জনবিচ্ছিন্ন সরকার দেশকে লুটের রাজ্যে পরিণত করেছে। এই লুটের বিচার একদিন জনতার আদালতে হবেই। আর প্রতিষ্ঠিত হবে জনগণের শাসন, উদিত হবে গণতন্ত্রের নতুন সূর্য।

কালো পতাকা মিছিলে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, সাম্যবাদী দলের সাধারণত সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও যুগ্ম মহাসচিব মো. নজরুল ইসলাম, জাগপা যুগ্ম সচিব আওলাদ হোসেন শিল্পী, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার শরীফ মনির, প্রেসিডিয়া মেম্বার বেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ফখরুল ইসলামসহ সমমনা জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী