শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করবে ইসলামী  আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৩

আগামী ৩১ জানুয়ারি দেশের জেলা ও মহানগরে এবং ৩ ফেব্রুযারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  এ কর্মসূচি ঘোষণা করেন। নির্বাচন বাতিল,  শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে ‘প্রমোট’ করার প্রতিবাদে এ বিক্ষোভ করবে দলটি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে পুরানা পল্টনে দলের মজলিসে আমেলার সভায় এ সিদ্ধান্ত হয়।

চরমোনাই পীর বলেন, ‘‘সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। তারা দেশে সুশাসন উপহার দিতে পারেনি। সরকারের বারবার ব্যর্থতার কারণেই মূল্যস্ফীতি এখন সব সময়ের সীমা অতিক্রম করেছে। ভেঙে পড়েছে জাতীয় অর্থনীতি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সরকার জনগণের সমস্যা সমাধানে কার্যকর কোনও পদক্ষেপ  গ্রহণ করেনি, বরং তারা যা করছে, তার সঙ্গে জনগণের স্বার্থের কোনও সংশ্লিষ্টতা নেই। সরকার এখন ‘ডামি ও প্রহসনের’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখল করে জনগণকে শোষণ করছে।’’

দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত আমেলার সভায় উপস্থিত ছিলেন— দলের প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী