৭ বছরে বিএসএফের হাতে নিহত দুই শতাধিক: গণসংহতি আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ০০:৫৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:০২

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক আবারও বাংলাদেশি নাগরিক হত্যা এবং সরকারের নীরব ভূমিকার অভিযোগ করে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে গণসংহতি আন্দোলন।

সোমবার (২৯ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, কয়েক দিন আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে ভারতীয় বিএসএফ হত্যা করে। নতজানু পররাষ্ট্রনীতি আজ বাংলাদেশের মানুষের জীবনকে বিপন্ন করছে।

তারা আরও বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত সাত বছরে বিএসএফের হাতে সীমান্তে বাংলাদেশি নিহত হয়েছে দুই শতাধিক এবং আহত হয়েছে অনেক। ২০২৩ সালে নিহত ৩০ ও আহত ৩১ জন।

যৌথ বিবৃতিতে পাটগ্রামের দহগ্রাম সীমান্তে আঙ্গরপোতা গ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় এবং সরকারের নীরব ভূমিকায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান দুই নেতা। জনমতহীন সরকার নাগরিকদের জানমাল রক্ষায় ব্যর্থ বলেও উল্লেখ করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ভোটারবিহীন ও জনমতহীন এই সরকার বাংলাদেশের জনগণের জীবনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ। ক্ষমতা টিকিয়ে রাখতে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আজ বাংলাদেশের মানুষের জীবনকে বিপন্ন করছে।

তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও মানুষের জীবন বাঁচাতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে জনগণের ঐক্য ও সংগ্রাম জোরদার করা সবার জরুরি কর্তব্য।

/এনএআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী