‘আ.লীগ আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আপনি ভারত, চীন ও রাশিয়ার সহায়তায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন এবং বলেছেন, তারা নাকি আপনাকে ক্ষমতায় রেখেছে। সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে মিয়ানমার সীমান্তকে অরক্ষিত করে আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছেন। এর জন্য জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘সীমান্তের গোলাগুলিতে আমাদের দেশের কয়েকজন নাগরিক নিহত হয়েছেন কিন্তু এর বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নিতে পারেনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও কোনও উদ্যোগ গ্রহণ করেননি।’

তিনি বলেন, ‘ড. হাছান মাহমুদ দেশের ডলার খরচ করে ভারতের মোদি সরকারের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। এ দিকে আমাদের সীমান্তে বাইরের দেশ থেকে আক্রমণ হচ্ছে কিন্তু তাদের কোনও খবর নেই।’

বিক্ষোভ সমাবেশে গণফোরামের আরও অনেকে উপস্থিত ছিলেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
হাসপাতালে কামাল হোসেন, দেশবাসীর দোয়া চেয়েছেন 
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন 
যুগপৎসঙ্গীদের সঙ্গে বৈঠক স্থগিত করলো বিএনপি
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে