আ.লীগ ও প্রশাসন নিয়ে ইনুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের কিছু কর্মকতার ওপর অভিযোগ তুলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে আসন এবং শরিকদের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের দাঁড় করিয়ে তাদের জিতিয়ে আনার জন্য আওয়ামী লীগের অভ্যন্তরের শক্তিশালী চক্র কাজ করেছে। এ বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তার ন্যাক্কারজনক নগ্ন ভূমিকাও দেখা গেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত  দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কাঠামো জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম দিনে প্রারম্ভিক বক্তব্যে ইনু এসব কথা বলেন।

জাসদের দুটি জাতীয় কাউন্সিলের মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত জাতীয় কমিটির এই সভায় ইনু বলেন, বিএনপি-জামায়াত এবং তাদের দেশি-বিদেশি রাজনৈতিক পার্টনারদের তীব্র বাধার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ছিল বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটি বিরাট রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ। তাদের অন্তর্ঘাত-নাশকতা-সহিংসতা-আগুন সন্ত্রাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।কিছু আসনে ক্ষেত্রবিশেষে কিছু প্রার্থীও পেশীশক্তি ও কালো টাকার ব্যবহার করেছে। রির্টানিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, ডিসি, এসপি, ইউএনও, ওসিসহ প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করে চিহ্নিত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক ব্যক্তিকে জিতিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এরপরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থেকেছে এবং দেশকে রাজনৈতিক অনিশ্চয়তা মধ্যে ফেলে দেওয়ার ষড়যন্ত্র-চক্রান্ত পরাজিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন হাসানুল হক ইনু। এতে যোগ দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্যরা, সব সাংগঠনিক জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং বিশেষ আমন্ত্রণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীরা।

সভায় শুরুতেই প্রয়াত দলীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাসদের দলীয় প্রার্থীরা তাদের নির্বাচনি অভিজ্ঞতা ওপর বক্তব্য রাখেন। এরপর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্যরা এবং কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য রাখবেন। আজকের সভা রাত ৮টা পর্যন্ত চলবে। আগামীকাল শনিবার সকাল ১০টায় শুরু হয়ে সভা রাত ৮টায় শেষ হবে।

সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি রেজাউল করিম এমপি, সহ-সভাপতি আফরোজা হক রীনাসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।  

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম