১২ দলের সমাবেশে পুলিশের বাধার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪১

১২ দলীয় জোটের ভারতবিরোধী ‘হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট ইন্ডিয়া বয়কট’ সমাবেশে পুলিশের বাধার অভিযোগ করেছেন জোটের নেতারা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায় বলে অভিযোগ করেন জোটের নেতারা। তারা জানান, মিছিল বের করলে পুলিশ ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয়। পরে ব্যানার ছাড়াই পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান তিনি। এই নেতা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।’

শাহাদাত হোসেনের অভিযোগ, দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আমাদের বলেন, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কর্মসূচি করতে পারবো, তবে কোনও রাষ্ট্রের বিরুদ্ধে কর্মসূচি করতে পারি না।’

বিক্ষোভ মিছিলে আরও ছিলেন– লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, মাওলানা শওকত আমিন, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
জামায়াত-এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে 
হরমুজ সচল রাখতে নতুন জোটের ডাক যুক্তরাষ্ট্রের, কারা থাকছে
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক