জনগণের সংগ্রাম থামানো যাবে না: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২০

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, হামলা-নির্যাতন করে জনগণের সংগ্রাম থামানো যাবে না। এই সংগ্রাম আরও শক্তি ধারণ করে এই লুটেরা সরকারকে উচ্ছেদ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। গতকালের পুলিশি হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করে দলটি।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সরকার যে পুলিশের মাধ্যমে দমন-পীড়ন করেই তার লুণ্ঠনের রাজত্ব টিকিয়ে রাখতে চায় তার প্রকৃত উদাহরণ গতকালের হামলা। এই মুহূর্তে জনগণের প্রাণের দাবি দ্রব্যমূল্য কমাতে হবে। সেই দাবিতে সমাবেশে সরকারের পুলিশ নির্বিচার হামলা করে, ভয়-ভীতি দেখিয়ে জনগণের  গণতান্ত্রিক সংগ্রামকে দমিয়ে রাখতে চায়।

নেতারা আরও বলেন, জনগণের গণতান্ত্রিক সংগ্রাম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ। তিনি এই ডামি-সিন্ডিকেটের অগণতান্ত্রিক সরকারের গদি রক্ষার্থে এখন সব বিষয়ে কথা বলা শুরু করছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবির শান্তিপূর্ণ  সমাবেশকে তিনি বলছেন, 'বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে’ নাকি করা হয়েছে।

এসময় নেতারা মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, লুটপাটের সাথে জড়িত সিন্ডিকেট টিকিয়ে রাখতেই যে ওনারা এত মরিয়া হয়ে আবোলতাবোল বলছেন। গতকালের হামলাই সেটা প্রমাণ করে। আমরা বহুবার বলেছি, সিন্ডিকেটের মূল হোতা এই সরকার, ফলে তারা সিন্ডিকেট টিকিয়ে রাখছে।

এসময় তারা গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশি হামলা ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (১ মার্চ) বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

/এএজে/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম