রমজানে দ্রব্যমূল্য কমানোর দাবি খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ১৭:৫৬আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৭:৫৬

রমজানে দ্রব্যমূল্য কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার (১২ মার্চ) দলটির আমির ইসমাঈল নুরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে এ দাবি জানান। তারা দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, রমজান তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। এ মাসে সব ধরনের অন্যায়-অপরাধ থেকে মুক্ত হয়ে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। রমজান মাসেও ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলা হয়, মসজিদে নামাজে অংশ গ্রহণে বাধা দেওয়া হয়।

বিবৃতিতে দলটির আমির ও মহাসচিব আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে রমজানে জিনিসপত্রের দাম কমালেও আমাদের দেশে প্রতিটি জিনিসের দাম বাড়ানো হচ্ছে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় অনেকগুণ বেড়েছে। এতে মানুষের জীবনযাত্রা মহাকঠিন হয়ে গেছে। বাজারের বেহালদশা দেখে মনে হয়, দেশে কোনও সরকার নেই। মানুষ যাতে সাহরি ও ইফতার মোটামুটিভাবে করতে পারে সে ব্যবস্থা করুন। না হলে ক্ষমতা ছেড়ে দিন।’

বিবৃতিতে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইফতার মাহফিল করতে পারবে না বলে বিধি-নিষেধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ৯০ ভাগ মুসলমানের দেশে তা কোনোভাবেই মানা যায় না। ইফতার মাহফিল বন্ধ করে পক্ষান্তরে তারা রোজার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এ বিধি-নিষেধ প্রত্যাহার করুণ। না হয় আপনাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।

/সিএ/আরকে/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান