ইফতার নিয়ে সরকারি তৎপরতার নিন্দা এবি পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ২০:২০আপডেট : ১২ মার্চ ২০২৪, ২০:২০

মাসব্যাপী গণ-ইফতার কার্যক্রমের উদ্বোধনকালে বিভিন্ন স্থানে ওয়াজ ও ইফতার মাহফিল বন্ধে সরকারের নীতি এবং ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। সরকারের এ ধরনের পদক্ষেপকে সাম্প্রদায়িক উসকানির শামিল বলে মন্তব্য করেছেন তারা।

মঙ্গলবার (১২ মার্চ) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন ‘বিজয়-৭১’ চত্বরে মাসব্যাপী গণ-ইফতার কার্যক্রম উদ্বোধনকালে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী এ অভিযোগ করেন।

দেশের চরম অর্থনৈতিক সংকটকালে অসহায় সমস্যাগ্রস্ত নাগরিকদের জন্য স্বাস্থ্যকর নিরাপদ খাবার বিতরণের এক মডেল কর্মসূচি হাতে নিয়েছে দলটি। প্রতি দিন ১৫০০ অসহায় নাগরিককে ইফতারের সময় এ খাবার বিতরণ করা হবে। মঙ্গলবার প্রথম দিনে বিজয়-৭১ চত্বরে সমবেত নাগরিকদের মাঝে এবং কয়েকটি মসজিদের মুসল্লিদের মাঝে  এ খাবার বিতরণ করা হয়।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘‘রমজানে আত্মীয়-স্বজন ও পাড়াপড়শী সবাই একসঙ্গে বসে ইফতার করা আমাদের প্রাচীন ঐতিহ্য। ইফতার মাহফিলগুলোতে সৌহার্দ্য-সম্প্রীতির চর্চা ও নসিহতমূলক আলোচনা হয়। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান ‘ডামি’ সরকার ইফতার মাহফিলের ব্যাপারে নোয়াখালী ও শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ কোথাও কোথাও দমনমূলক নীতি গ্রহণ করেছে।’’

গণ-ইফতারে আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান প্রমুখ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক,  যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।

 

/এটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম