এই দেশকে তারা গাজা বানাতে চায়: মোস্তফা আমীর ফয়সল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৪, ২২:৫০আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৭:১৫

বাংলার অখণ্ডতাকে ছিন্নভিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, ‘ফিলিস্তিনির মতো বাংলাদেশেও একই ঘটনা ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে, আমরা তা জানি।’

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ফরিদপুরের সদরপুরস্থ বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে ঈদের নামাজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

দলটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী আজ পবিত্র ঈদুল ফিতরের ৩ শতাধিক জামাত অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় একযোগে এসব জামাত অনুষ্ঠিত হয়।  
ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ঈদের নামাজ শেষে জাকের পার্টির চেয়ারম্যান বলেন, বাংলার অখণ্ডতাকে ছিন্নভিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। ফিলিস্তিনের মতো বাংলাদেশেও একই ঘটনা ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে। আমরা তা জানি।

তিনি বলেন, কোনও চক্রান্ত আমরা সফল হতে দেবো না। এই দেশকে তারা গাজা বানাতে চায়। এত সহজ নয় বাংলাদেশকে গাজা বানানো। প্রিয় মাতৃভূমিকে ষড়যন্ত্রকারীরা যাতে গাজায় পরিণত করতে না পারে, সেজন্য দেশবাসীকে সতর্ক করলাম।

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি