রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১৬:৪৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৬:৪৪

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ফিলিস্তিনে দীর্ঘ ৬ মাস ধরে চলমান ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মুসলিম বিশ্বের নেতাদেরকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। এ ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক অঙ্গনে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার (২৬ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলশেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ঈদের দিন ইসরায়েল থেকে সরাসরি বিমান বাংলাদেশে কেন এলো এবং আবার কী নিয়ে চলে গেলো সরকারকে তার জবাবদিহি করতে হবে। ইসরায়েলের সাথে কোনও প্রকার যোগাযোগ স্থাপন বাংলাদেশের মানুষ বরদাশত করবে না।’

মাওলানা বাছিত বলেন, ‘ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মুসলিম দুই সহোদরকে পিটিয়ে যে হত্যা করা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। খুনিদের মধ্যে প্রভাবশালীদের এখনও গ্রেফতার করেনি প্রশাসন।’

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ ও ফরিদপুরের পঞ্চপল্লীতে মুসলিম শ্রমিক সহোদর হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম