ঈদের আগে মামুনুল হককে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ১৫:০৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৫:০৩

আসন্ন ঈদুল ফিতরের আগে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি জানিয়েছে দলটি। রবিবার (১৭ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির আমির ইসমাঈল নুরপুরী।

তিনি বলেন, ‘মাওলানা মামুনুল হককে ঈদুল ফিতরের আগেই মুক্তি দিতে হবে। না হলে ঈদের পর বাংলাদেশ খেলাফত মজলিস দেশের জনগণকে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এতে কোনও অনকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে দায় সরকারের ওপর বর্তাবে।’

সংবাদ সম্মেলনে ইসমাঈল নুরপুরী বলেন, ‘মামুনুল হক আজ তিন বছর ধরে কারাগারে বন্দি। সরকার মাওলানা মামুনুল হককে দমিয়ে রাখতে নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একজন নাগরিককে হয়রানি করা অমানবিক।’

তিনি বলেন, ‘মামুনুল হক কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। তিনি অনেক অসুস্থ। তার সুচিকিৎসা করা হচ্ছে না, মুক্তিও দেওয়া হচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন মামলায় বন্দি হলেও ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। মামুনুল হক কেন মুক্তি পাচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়। গ্রেফতারের পর তার নামে অন্যায়ভাবে ধারাবাহিক ৩০টি নতুন মামলা দেওয়া হয়েছে। আগের মামলাসহ মোট ৪১টি মামলা তাকে মোকাবিলা করতে হচ্ছে। প্রতিটি মামলাই ভিত্তিহীন, বানোয়াট ও সাজানো।’

তিনি আরও বলেন, ‘মামুনুল হকের মুক্তি দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের শীর্ষ উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিলেন। প্রধানমন্ত্রীও তাদের দ্রুত মুক্তি দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের কার্যকর কোনও ফল আমরা দেখিনি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

/সিএ/আরকে/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী