সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৪, ১৭:৪৫আপডেট : ১০ মে ২০২৪, ১৭:৪৫

অব্যাহত সীমান্ত হত্যায় ক্ষোভ প্রকাশ করে সীমান্ত হত্যা বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ভারত কর্তৃক একের পর এক সীমান্ত হত্যায় ক্ষোভ এবং সরকারের কার্যকর পদক্ষেপ না নেওয়ার নিন্দা করেছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

শুক্রবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বজলুর রশীদ বলেন, ন্যূনতম আন্তর্জাতিক রীতিনীতি ও সৌজন্য রক্ষা না করে ভারত সরকার একের পর এক সীমান্ত হত্যা চালিয়ে যাচ্ছে। ভারত যেমন সৎ প্রতিবেশী ও বন্ধুসুলভ আচরণ করছে না, বাংলাদেশ সরকারও তেমনি জনগণকে হত্যার বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ করছে না।

এই ধরনের হত্যা বন্ধ ও নিহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করে তিনি বলেন, বাংলাদেশ সরকারের ভারত-তোষণ নীতির কারণেই সীমান্ত হত্যায় যথাযথ প্রতিবাদ হচ্ছে না।

গত ৭ মে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে দুজন যুবককে হত্যা করেছে।

এর আগে ২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে, ২৫ মার্চ লালমনিরহাট ও ২৬ মার্চ নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি করে তিন জনকে হত্যা করে।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের