তৃণমূলে দুর্বল হচ্ছে বিএনপি, ভেঙে পড়েছে শৃঙ্খলা: সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৪, ১৪:৪৩ আপডেট : ০৪ জুন ২০২৪, ১৪:৪৩

উপজেলা নির্বাচন নিয়ে বিশ্লেষণমূলক আলোচনায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) পর্যবেক্ষণ দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। তবে এ ঘোষণা দলটির নির্বাচনে আগ্রহী নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারেনি।

মঙ্গলবার (৪ জুন) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের হলফনামার বিভিন্ন তথ্যের বিশ্লেষণ তুলে ধরে অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণের কথা জানান সুজন প্রধান কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

তিনি উল্লেখ করেন, ‘প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী নেতাকর্মীদের দল (বিএনপি) থেকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হলেও অধিকাংশই তা শোনেননি। পরে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। এতে তৃণমূল পর্যায়ে নিঃসন্দেহে দল দুর্বল হচ্ছে। এখন দলটি ভোটারদের প্রতি ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে। এ কথা বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ আওয়ামী লীগের মতো বিএনপির দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে।’

চলতি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বড় ধরনের সমস্যায় পড়েছে এমন তথ্য জনিয়ে সুজন উল্লেখ করেছে, দীর্ঘদিন ধরে গণআন্দোলন গড়ে তোলার কথা বললেও একদিকে বিএনপি যেমন গণআন্দোলন গড়ে তুলতে পারছে না, পাশাপাশি জাতীয় নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচনেও অংশ নিতে পারছে না। কেননা যে প্রেক্ষাপটে দলটি জাতীয় নির্বাচন বর্জন করেছে, তা এখনও অপরিবর্তিত। পাশাপাশি উপজেলা নির্বাচনে অংশ নিলে জাতীয় নির্বাচন বর্জনের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হবে। তাই দলটি উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রসঙ্গে বলা হয়, সবচেয়ে বড় কথা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমার মতে এ নির্বাচনটি (উপজেলা নির্বাচন) হলো নাই-এর নির্বাচন…ভোটার নাই, বিরোধী দল নাই এবং প্রতিদ্বন্দ্বিতাও নাই। নির্বাচন যে নির্বাসনে চলে গেছে এটা তারই প্রতিফলন। এর মূল কারণ হলো আস্থাহীনতা। অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতার ফলে মানুষ নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।’

সুজনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. হামিদা হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন– আইনজীবী ড. শাহদীন মালিক, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সুজন কোষাধ্যক্ষ জনাব সৈয়দ আবু নাসে বখতিয়ার আহমেদ প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
সর্বশেষ খবর
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা