‘দেশের প্রধান এখন রাষ্ট্রপতি, তাকে সহযোগিতা দেবে সেনাবাহিনী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৪, ২১:৪৫আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২২:০০

‘দেশের প্রধান এখন রাষ্ট্রপতি’‑ বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, দেশের প্রধান এখন রাষ্ট্রপতি, তাকে সহযোগিতা করবে সেনাবাহিনী।

সোমবার (৫ আগস্ট) বঙ্গভবন থেকে বেরিয়ে রাত সোয়া ৯টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সংসদ এখনও ভেঙে দেওয়া হয়নি। আজ (সোমবার) রাতে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন। সেখানে সংসদ ভেঙে দেওয়াসহ সার্বিক বিষয়ে কথা বলবেন।

অপরদিকে, ইসলামি আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন একজনের নাম প্রস্তাব করা হবে, অধিকাংশ মানুষ মেনে নেবে এমন একজনের নাম প্রস্তাব করা হবে।

এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে‑ এ বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছে বলে জানান ফয়জুল করীম। তবে, এই সরকার কত সদস্য বিশিষ্ট হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।

তাছাড়া বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফয়জুল করিম বলেন, রাষ্ট্রপতি বলেছেন- তাকে মুক্তি দেওয়া হবে। গত ১ জুলাই থেকে গ্রেফতার করা হয়েছে এমন ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দেওয়া বিষয়ে আলোচনা হয়েছে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের