ড. ইউনূসকে স্মারকলিপি দেবে এনডিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ২০:৫৬আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২০:৫৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২০ আগস্ট ১১ দফা স্মারক লিপি প্রদান করবে এনডিপি। আগামী মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যাবেন দলটির নেতারা।

রবিবার (১৮ আগস্ট) সকালে এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কথা জানান চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ।

তিনি বলেন, শেখ হাসিনার চক্রান্ত রুখে দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন— তাদের স্বজনরা প্রেস কনফারেন্স করে বলেছেন, পিলখানা হত্যায় শেখ হাসিনা, সেলিম ও পলাতক তাপস সরাসরি জড়িত।

বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার দাবি করেন তিনি।

খোন্দকার গোলাম মোর্তজা বলেন, তৎকালীন সময় ৭৬তম ব্যাচের শত শত মানুষ চাকরিচ্যুত হয়েছিল। তাদের বিষয়ে তদন্ত করে তারা যদি চাকরি পাওয়ার যোগ্য হয়, তাহলে চাকরি ফিরিয়ে দিতে হবে।

এনডিপি’র মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, আয়নাঘরের কুশীলব রিমান্ডে থাকা জিয়াউল আহসানের মুখে তারিক সিদ্দিকের নাম বেরিয়ে এসেছে। আমরা এখনও জানতে পারছি না যে, আয়নাঘরে কে কোথায় আছে। তাদেরকে দ্রুততম সময়ে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম