শুধু ভোটের জন্য আন্দোলন হয়নি: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভোট যদি হয়, হয়তো আপনারাই (বিএনপি) জিতবেন, কিন্তু আজ যে আন্দোলন হয়েছে সেটা শুধু ভোটের জন্য হয়নি। এ আন্দোলন হয়েছে মানুষের গণতান্ত্রিক, ভোটের অধিকার, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার মতো একটা পরিবেশ তৈরির জন্য। এই লড়াইয়ে যদি একাত্ম হয়ে আসতে পারেন, তাহলেই হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভার বক্তব্যে তিনি একথা বলেন।

মান্না বলেন, ‘শুধু স্বৈরাচার সরকার উৎখাতে লড়াই করিনি। আমরা সরকার ও দেশ বদলাবার লড়াই করছি। আমরা সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি। সরকার বদলেছে, এখন পরের কাজটা করতে হবে। যুবসমাজ, ছাত্রসমাজ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’

এখন পর্যন্ত এই সরকার কোনও সংস্কারের কাজে হাত দেয়নি উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আইজি বদলে নতুন আইজি এসেছে এটাকে সংস্কার বলবেন? ডিআইজির বদলে ডিআইজি, আর্মির চিফ বদলে নতুন আর্মি চিফ এলে এটাকে সংস্কার বলবেন? এগুলো সংস্কার নয়। আমি গুণগত সংস্কার চাই। সেই রকম একটা প্রশাসন চাই, সেই রকম একটা দেশ চাই।’

সভায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছাত্র-জনতা রক্ত দিয়ে তুমুল আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ সরকারকে শুধু পতনই করে নাই, এক্কেবারে লন্ডভন্ড করে দিয়েছে। এই আন্দোলন হয়েছে বাংলাদেশের মানুষকে একটি নতুন প্রেক্ষাপট দেওয়ার জন্য।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার আমাদেরই, দেশবাসীর। এই সরকার আগামী দিনের একটি ভালো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করবে। দেশের জনগণ এটাই প্রত্যাশা করে।’

সভায় আরও বক্তব্য রাখেন– বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের