উগ্রবাদীদের দমনে সরকার ব্যর্থ হলে কঠোর আন্দোলন: সাইফুদ্দীন মাইজভান্ডারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:২১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৭

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর জশনে জুলুসে হামলা করে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলো উগ্রতার চরম সীমা অতিক্রম করেছে। বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাঙচুর ও জশনে জুলুসে হামলাকারী উগ্রবাদীদের দমনে সরকার ব্যর্থ হলে দেশের সুফি দরবারগুলোকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বিবৃতিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত জশনে জুলুসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘কিশোরগঞ্জের কুলিয়ারচরে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায়, ফেনীর দাগনভুঁইয়াসহ দেশের বিভিন্ন জেলায় উগ্রবাদীরা জশনে জুলুসে হামলা করেছে। ওই হামলায় কুলিয়ারচরে ছয়সূতি মীরবাড়ির মীর জমির উদ্দিনের ছেলে মীর আরিফ মিলন (৫৫) নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। কসবায় ২০ জন আহত ও দাগনভুঁইয়াতে ১১ জনসহ সারা দেশে আরও অনেকে আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা এসব হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানাচ্ছি। ঈদে মিলাদুন্নবী (স.) এর জুলুসে হামলাকারী জঙ্গীরা সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায়।’

বিএসপি চেয়ারম্যান বলেন, ‘এভাবে একের পর এক হামলা মেনে নেওয়া যায় না। এসব হামলা ও হয়রানি সরকারের কর্মকাণ্ডকে ব্যাহত এবং বিতর্কিত করছে।’

তিনি আরও বলেন, ‘মাজারে হামলা, জশনে জুলুসে হামলা এগুলো সব একই সূত্রে গাঁথা। এই উগ্রপন্থীরা ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতি ও উদারপন্থি ধর্মীয় সব জনগোষ্ঠীকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে কাজ করছে। তাই অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
বিচারিক দায়িত্বে ফিরলেন বিচারপতি এস এম. মনিরুজ্জামান
বিচারপতি আশফাকুল ইসলামের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ
নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি