রাজধানীতে মহাসম্মেলন করবে খতমে নবুওয়ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৭

রাজধানীর খিলগাঁও জাগরণী মাঠে আগামী ২৬ অক্টোবর মহাসম্মেলন করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে উপস্থিত ছিলেন— মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মীর ইদরিস, মুফতি শিব্বির আহমাদ কাসেমী, সহকারী মহাসচিব মুফতি কামাল উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মোমিনুল ইসলাম, দফতর সম্পাদক মুফতি আল আমীন ফয়জী, সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী সুলতান আহমাদ জাফরী এবং মাওলানা হেদায়াতুল্লাহ প্রমুখ।

মহাসম্মেলন বাস্তবায়ন করতে সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে আহ্বায়ক, মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে সহকারী আহ্বায়ক এবং সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলামকে সমন্বয়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

এই সাব-কমিটিতে মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতি ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি শিব্বির আহমাদ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালীসহ কেন্দ্রীয় নেতারা আছেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের