অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন-বিভক্তিতে গণতন্ত্র মঞ্চের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৫

ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন, বিভক্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলের এই সন্ধিক্ষণে জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যের কোনও বিকল্প নেই বলেও জানান তারা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা জানায় গণতন্ত্র মঞ্চ।

বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম।

নেতারা বলেন, ‘ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটে। সাড়ে ১৫ বছরের দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের অবসানের পর দেশের জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের যে সংস্কারের দাবি উঠেছে তা বাস্তবায়নে অভ্যুত্থানের সব পক্ষ, সব অংশীজনের ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই।’

‘কিন্তু সফল অভ্যুত্থানের কয়েক সপ্তাহের মধ্যেই নানা বিভাজন, বিভক্তির চর্চা শুরু হয়েছে। কোনও কোনও ব্যক্তি ও গোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিতে দেখা যাচ্ছে। বিদ্বেষমূলক, হিংসাত্মক বক্তব্য ছড়ানো হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং তাদের গৃহীত সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।’ উল্লেখ করা হয় বিবৃতিতে।

তারা বলেন, ‘বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা ও হেনস্তা করা হয়েছে। মাজার, মন্দিরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। বিভিন্নভাবে মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হচ্ছে। কোনও কোনও পক্ষ ছাত্র-জনতার অভ্যুত্থানে নিজদের অংশগ্রহণ এবং নেতৃত্বের দাবি করে জনগণের ঐক্যের ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে।’ 

নেতারা আরও বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকারকে ক্রিয়াশীল সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যের ভিত্তি মজবুত করতে হবে। যারা ঐক্য বিনষ্ট করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছে, অসহিষ্ণু, হিংসাত্মক এবং আক্রমণাত্মক হয়ে উঠছে তাদের চিহ্নিত করতে হবে। এই দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে।’

মঞ্চের নেতারা বলেন, ‘সরকারকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে গণতন্ত্রমঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর: জামায়াত
নাসীরুদ্দিনের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা 
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম