রিট বাতিল করতে বলেছি: নাসির উদ্দীন পাটোয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ২১:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১১:৪৬

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, ‘‘যে রিট করা হয়েছে, তার বেসিক প্রশ্নটা ছিল বিগত তিনটি নির্বাচন অবৈধ হবে কি হবে না। কিন্তু এখানে আরও অনেক বিষয় এসেছে। যারা রিটটা করেছেন, তাদের কনসেনট্রেশনের (মনোযোগ) ঘাটতি ছিল। তাই আমরা তাদের রিটটা বাতিল করতে বলেছি।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দীন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই রিটের বিষয়ে তাদের কোনও ফোরামে কোনও আলোচনাই হয়নি। যারা রিট করেছেন তারাও আশ্চর্য হয়েছেন কীভাবে সেখানে দুটি দলের নাম এসেছে। আইনজীবীর কাছে তারা এর ব্যাখ্যা চেয়েছেন। আইনজীবীকে এর ব্যাখ্যা দিতে হবে। দলের লিস্টে কর্নেল অলি আহমদ, সিপিবি-বাসদের নামগুলো আমাদের বিব্রত করেছে। সেই জায়গা থেকে তাদের সঙ্গে কথাবার্তা ও আলোচনা করে সবকিছু হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি।’

‘যেহেতু এটা হয়নি, আমরা দায়িত্ব নিয়েছি রিট হোক, যা-ই হোক, সবকিছু যাতে একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয়।’

এর আগে, রাজধানীর পুরানা পল্টনে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বাম গণতান্ত্রিক জোটও পৃথক সংবাদ সম্মেলনে বিষয়টি উল্লেখ করে। 

আরও পড়ুন:

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানের অঙ্গীকার নাহিদের
রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
ইসির রিমোট আগারগাঁওয়ে নেই: হাসনাত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের