ইসকনকে নিষিদ্ধের এখনই উপযুক্ত সময়: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১৬:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৬:৩৬

চট্টগ্রাম জজ আদালতের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশসহ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশেও ইসকন নিষিদ্ধের উপযুক্ত সময় এখন।’ 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘ইসকনের উগ্রবাদী কর্মকাণ্ডের জন্যে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। মালয়েশিয়া, চীন, ইরান, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, তাজাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কাজেই বাংলাদেশেও ইসকন নিষিদ্ধের উপযুক্ত সময় এখন।’ 

চরমোনাই পীর যেকোনও উসকানিতে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং কোনও অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসকন কাজ করছে কিনা,  তা খতিয়ে দেখার দাবি রাখে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণি-গোষ্ঠীর বিক্ষোভে দেশে একধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছু ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের হাত রয়েছে, কিন্তু সরকার সামাল দিতে পারছে না। ফলে আদালতে আইনজীবী হত্যার মতো ঘটনাও ঘটছে।’

 

 

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি