নাগরিক কমিটির বিজয় র‍্যালি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৫০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি। র‍্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলামোটর মোড় থেকে জাতীয় শহীদ মিনারের উদ্দেশে বিজয় র‍্যালির যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি।

বিজয় র‍্যালিতে ঢাকার বিভিন্ন থানা কমিটি ও উপজেলার কমিটির সদস্যরা যোগ দিয়েছেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাও র‍্যালিতে অংশ নিয়েছেন।

র‌্যালিতে আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

এ সময় তারা ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘এই ৭১ মরে না, এই ২৪ মরে ন’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

বিজয় র‍্যালিতে বিভিন্ন থানা কমিটির সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সভাপতি সার্জিস আলম, সদস্য অনিক রয়, আক্তার হোসেন, আদিবসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাকর্মীরা।

 

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানের অঙ্গীকার নাহিদের
রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
ইসির রিমোট আগারগাঁওয়ে নেই: হাসনাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম