ভারতে বিভিন্ন অজুহাতে মুসলমানদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে: আল্লামা নুরপুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ০০:০৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৪২

‘ভারতে বিভিন্ন অজুহাতে মুসলমানদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী। তিনি বলেন, ‘ভারতে বিভিন্ন অজুহাতে মুসলমানদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে তাদের বাড়িছাড়া করা হচ্ছে। অথচ ভারত বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মিথ্যা সংবাদ পরিবেশন করে বিশ্বকে ধোঁকা দিচ্ছে। ভারতে মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস করা বন্ধ করতে হবে। না হয় বিশ্ব মুসলিম ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ মজলিসে সভাপতির বক্তব্যে আমিরে মজলিস এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ভারতের ষড়যন্ত্র দেশের মানুষ সহ্য করবে না। বাংলাদেশের মানুষ ভারতকে প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে পেতে চায়। বন্ধুসুলভ আচরণ করুন। সীমান্তে বাংলাদেশিদের ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। সীমান্তে নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় ভারতের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। 

প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসানের পরিচালনায় দারসে কোরআন পেশ করেন নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী। বিষয়ভিত্তিক আলোচনা করেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী