কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে অসম্মানকারীরা ফ্যাসিস্টের দোসর: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৪০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে অসম্মান যারা করছে— তারা ফ্যাসিস্টদের দোসর। তারা ফ্যাসিস্ট ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বিজেপির সহায়তা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করছে। আমাদের মাঝে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের জেলা কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, আমরা চাই মানুষের পরিচয়ই যাই হোক না কেন সেটা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ না। সবাই নাগরিক, সবার মর্যাদা নিশ্চিত করতে হবে। এর বাইরে কোনও বন্দোবস্ত চাইনা।

গণসংহতি আন্দোলন সিলেটের সংগঠক নিগাত সাদিয়ার সভাপতিত্বে ও বিশ্বজিৎ দেবনাথের পরিচালনায় সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু প্রমুখ।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি