দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ: লেবার পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ। আওয়ামী লীগের পতন হলেও কালোবাজারি সিন্ডিকেটের পতন হয়নি, শুধু হাতবদল হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে অগ্রণী ব্যাংক চত্বরে এক সমাবেশে তিনি একথা বলেন। লেবার পার্টি কামরাঙ্গীচর থানা শাখা এই সমাবেশের আয়োজন করে।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। সরকারের কোনও পদক্ষেপই কালোবাজারি সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে পারছে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকার পুনঃবহাল করে ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির সভাপতি মো. লোকমান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান  এসএম ইউসুফ আলী, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, মহানগর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, ঢাকা মহানগর আহবায়ক রায়হান উদ্দিন সনি ও সদস্য সচিব মো. সিয়াম মোল্লা প্রমুখ।

/এসটিএস/এটিএইচ/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের