এ দেশে ক্ষমতাসীন ও বাইরের সবাই মিথ্যা বলে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ দেশে ক্ষমতাসীনরা মিথ্যা বলেন। ক্ষমতার বাইরে যারা আছেন, তারাও মিথ্যা কথা বলেন।

শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘দেশব্যাপী বিভিন্ন মাজার-খানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া প্রতিবাদ এবং সন্ত্রাসীদের’ গ্রেফতারের দাবিতে বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) এ আয়োজন করে।    

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এমনিতেই আমাদের দেশ খুব বিভাজিত। কারণে-অকারণে ভেজাল লেগে থাকে। একটা দেশ হয়েছে। এই দেশটা কীভাবে হলো, কারা করলো, কারা নেতৃত্ব দিলো, মূল নেতা কে, এ দেশের স্বাধীনতার ঘোষণা কে দিলো, এগুলোর বিতর্ক মিলছে না। এ দেশে ক্ষমতাসীনরা যেমন মিথ্যা বলেন, তেমনই ক্ষমতার বাইরে যারা আছেন, তারাও মিথ্যা কথা বলেন। সত্য খুঁজে পাওয়া মুশকিল। আর সত্য খুঁজতে গবেষণা করলেও, সত্যের কাছে যাওয়া যায় না।’

তিনি বলেন, ‘মাজারে হামলা করা মানে গুন্ডামি করা। মাজারগুলোতে যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।’

বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) সভাপতি পীর বাশার খান্দানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন– গণঅধিকার পরিষদের সভাপতি কর্নেল অব. মিয়া মশিউজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী প্রমুখ।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী