মিছিল নিয়ে শাহবাগ থানায় নুর

ফারুকের ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাবি প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:২৪

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থানায় গেছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রবিবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সমাবেশ শেষে নুরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা।

সমাবেশে নুর বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। বারবার সারজিসের নাম আসছে এই হামলার নেপথ্যে। আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।’

একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলেন। এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন, ‘প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। ফারুকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করবো। তার অপসারণের আন্দোলন করবো।’

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘তারা আমাদের এখানে এসেছেন অপরাধীদের দ্রুত গ্রেফতার করার দাবিতে। আমরা তাদের বলেছি, মামলা হয়েছে; আমাদের কাজ চলমান। আসামিদের গ্রেফতার করতে আমাদের ন্যূনতম একটা সময় দিতে হবে। তারা চার জনের নামসহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। আমরা হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। দ্রুতই আসামিদের গ্রেফতার করবো।’

শনিবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হামলার শিকার হন ফারুক হাসান।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি