সব পণ্যের ওপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গণমিছিল

ঢাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:১২

সম্প্রতি শতাধিক পণ্যের ওপর অন্তর্বর্তী সরকারের আরোপ করা ভ্যাট প্রত্যাহারের দাবিতে গণমিছিল করেছে বামপন্থিদের একটি জোট। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শাহবাগ থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি গ্রিন রোড হয়ে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে গিয়ে শেষ হবে।

‘আইএমএফের ঋণের বোঝা জনগণ নেবে না; হাসিনার ঋণের বোঝা জনগণ নেবে না; ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে; নিত্যপণ্যের উচ্চ দাম, বাংলা হবে ভিয়েতনাম, ভ্যাট বৃদ্ধির পরিণাম, বাংলা হবে ভিয়েতনামসহ নানা স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা।

মিছিলের কারণ সম্পর্কে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ঢাকা মহানগরের সভাপতি ইকবাল কবির বলেন, ‘গত ২ জানুয়ারি সরকার শতাধিক পণ্যের ওপর ভ্যাট আরোপ করে। এই ভ্যাটের কারণ হলো আইএমএফের কিস্তি পরিশোধ, যে ঋণ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। অভ্যুত্থানকালীন সময়ে ১ কোটিরও বেশি প্রবাসী শ্রমিক যে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে রেমিট্যান্স না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের সেই আন্দোলনের স্পিরিটকেও প্রশ্নবিদ্ধ করলো।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের প্রেক্ষাপট হলো, সব ধরেন বর্ধিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। শুধু দু-একটা পণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করলে হবে না। এভাবে করে যদি মনে করেন জনগণকে বিভ্রান্ত করবেন, এটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ মেনে নেবে না।’

আইএমএফ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানেই আইএমএফ গিয়েছে, সেখানেই অর্থনীতিতে ধস নেমেছে। গত ১৬ বছরে বাংলাদেশের অর্থনীতিরও একই অবস্থা ছিল। ফলে এই অভ্যুত্থানের বাংলাদেশে আইএমএফের কোনও স্থান হবে না। আমাদের অর্থনীতিকে আমাদেরই চাঙা করতে হবে।’

মিছিলে আরও অংশ নেন– বিপ্লবী ছাত্র-মৈত্রীর সভাপতি জাবির আহমেদ জুবেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদসহ একাধিক বামপন্থি নেতাকর্মী।

/আরকে/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী