২৪ ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধ চায় ছাত্র অধিকার পরিষদ

ঢাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দাবি পূরণ না হলে ছাত্রজনতাকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা। গণহত্যাকারীদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দিয়েছেন তারা।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

এছাড়া আগামী ৬ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদের নেতারা।

৬ দফা দাবিগুলো হলো

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, প্রশাসন ও ব্যবসা অঙ্গনে আওয়ামী দোসরদের নির্মূলে শক্তিশালী পদক্ষেপ নেওয়া, আহতদের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করা, ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা, গণঅভ্যুত্থানের সকল অংশীজনকে নিয়ে জাতীয় সরকার গঠন এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল ব্যক্তি-সংগঠনকে স্বীকৃতি দেওয়া।

এ সময় বিন ইয়ামিন মোল্লা বলেন, যে দল এবং প্রশাসন দেশের মানুষকে এত নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। আহত ছাত্র-জনতা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তার পক্ষে কোনও কাজই সরকার করছে না।

“আওয়ামী লীগ দেশে রাজনীতি করবে কিনা এই সিদ্ধান্ত দেবে আহতরা এবং শহীদ পরিবারের সদস্যরা। আহত এবং শহীদ পরিবারের কেউই আওয়ামী লীগের রাজনীতি চায় না। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না করলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ করবো।”

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না করলে রাষ্ট্রের জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। তখন জনগণকে সন্ত্রাসী কিংবা উগ্রবাদী বলতে পারবেন না। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে জুলাইয়ের বিপ্লবীরা নিরাপদ না। ইতোমধ্যে তারা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। গুপ্তহত্যার শঙ্কা সৃষ্টি করছে।

“অন্তর্বর্তীকালীন সরকার এখনও মন্ত্রণালয়গুলোতে যোগ্য লোক নিয়োগ দিতে পারেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান অস্থিরতা বন্ধ করতে পারেনি। দেশের গোয়েন্দা সংস্থাগুলো ঠিকমতো কাজ করছে না। গোয়েন্দা সংস্থাগুলো ঘটনা ঘটে যাওয়ার আগে কোনও তথ্য দিচ্ছে না। এমন বহু জায়গায় ব্যর্থতা আছে অন্তর্বর্তীকালীন সরকারের।”

/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের