খেলাফত মজলিসের সঙ্গে এবি পার্টির সংলাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩

রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষে’ ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ করেছে খেলাফত মজলিস।

বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানি আবদুল হক, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

খেলাফত মজলিসের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া প্রমুখ।

সংলাপে এবি পার্টি ও খেলাফত মজলিসের মধ্যে ৪টি বিষয়ে ঐকমত্য হয় বলে জানানো হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য— গণঅভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখা; সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন; আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা; দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠান; দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ; পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, ’২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে পরিচালিত গণহত্যাসহ খুন, গুম ও নির্যাতনের সঙ্গে যারা জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের