আগামী ছয় মাস কীভাবে কাজ হবে সে বিষয়ে আলাপ হয়েছে: পার্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাস শেষ হয়েছে। আগামী ছয় মাস আমরা একসঙ্গে কীভাবে কাজ করবো, বিভিন্ন কমিশন কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমাদের কী কী প্রস্তাব রয়েছে এ সব বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারেই প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে কথা বলেছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, ‘আমরা সবাই আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানিয়েছি এবং ছোট ছোট পরামর্শ দিয়েছি। নির্বাচন কবে হবে, সে বিষয়ে আমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত চাই। আমরা বলেছি, আগে স্থানীয় নির্বাচন চাই না, কারণ স্থানীয় নির্বাচন হলে সাড়ে চার হাজার ইউনিয়নে সংঘাতের আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রাউন্ড রিয়েলিটি ভিন্ন। বাস্তব পরিস্থিতিতে আওয়ামী লীগকে অনেকেই মানে না, মেনেও নেবে না। আমরা চাই, কোনোভাবেই সন্ত্রাস যেন না হয় এবং স্থিতিশীলতা বজায় থাকে। জাতীয় নির্বাচন যেন কোনও সংস্কারের কারণে বিলম্বিত না হয়। তবে কিছু রাজনৈতিক দল মনে করছে, আগে স্থানীয় নির্বাচন হলে ভালো হবে। এসব বিষয় নিয়েই আলোচনা চলছে।’

বৈঠকে বিশেষ কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘কমিশনের সাধারণ আলোচনা হয়েছে। আগামীতে ধারাবাহিক বৈঠক হবে। সেখান থেকে ভালো কিছু সিদ্ধান্ত আসবে।’

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে দলের অবস্থান ব্যাখ্যা করে পার্থ বলেন, ‘আমরা সন্তুষ্ট। আমরা সরকারের পাশে আছি। যেখানে ভুল হচ্ছে, সেখানে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে আলোচনা চলছে। আমি মনে করি, বাংলাদেশের ইতিহাসে এমন কোনও সরকার আসেনি, যেখানে সব রাজনৈতিক দল একসঙ্গে সরকারের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মহল ও জাতিসংঘ এই সরকারের পাশে আছে। তাই আমি মনে করি, এটি জনগণের সরকার।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী