জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে উপস্থিত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে দলটি আত্মপ্রকাশ করবে। তাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে আত্মপ্রকাশ উপলক্ষে বড় জমায়েতের প্রত্যাশা করছে নতুন এই দলটি।

ছবি: জোবায়ের আহমেদ গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১২ দলীয় জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল, হেফাজতে ইসলাম, লেবার পার্টি, ইসলামী ঐক্যজোট, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনসহ আরও কিছু রাজনৈতিক দলের নেতাদের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এদিকে, অনুষ্ঠানের শুরুতে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

দুপুর দুইটা থেকে সমাবেশস্থলে দেশের বিভিন্ন জেলা থেকে নতুন দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে উপস্থিত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা 

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি